২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ছাড়ছেন পুয়োল

চোটের কাছে হার মেনে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক কার্লোস পুয়োল। চলতি মৌসুমের শেষে ক্যাম্প নউ ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

সংবাদ সম্মেলনে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিচ্ছেন কার্লোস পুয়োল। ছবি: রয়টার্স সংবাদ সম্মেলনে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিচ্ছেন কার্লোস পুয়োল। ছবি: রয়টার্স

১৯৯৯ সালে স্পেনের অন্যতম সফল দলটির হয়ে অভিষেকের পর এ পর্যন্ত বার্সার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৩টি ম্যাচ খেলেছেন ডিফেন্ডার পুয়োল। দলটির হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু তারকা মিডফিল্ডার চাভি হার্নান্দেস।

তবে হাটুর চোটের কারণে এই মৌসুমের শুরু থেকেই দলে অনিয়মিত হয়ে পড়েন ৩৫ বছর বয়সী পুয়োল। লা লিগায় মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সে কারনেই এতদিনের পুরনো ঠিকানা ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ২০১৬ পর্যন্ত দলের সঙ্গে চুক্তি ছিল তারা।

বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুয়োল বলেন, “চলতি মৌসুমের শেষে আমি বার্সেলোনা ছেড়ে যাব। এ বিষয়ে ক্লাবকে আমি জানিয়েছি; আর এটাই যে সঠিক সিদ্ধান্ত, তাতে আমরা দুই পক্ষই একমত।”

গত ১০ বছর ধরে বার্সেলোনার নেতৃত্বে আছেন পুয়োল। ক্লাবটির হয়ে মোট ২১টি শিরোপা জিতেছেন তিনি।