মিলানকে হারিয়ে আরো এগুলো জুভেন্টাস
এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ইতালির সেরি আ'র শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগুলো জুভেন্টাস।
মিলানকে তাদের মাঠেই হারানোর পর উদযাপন জুভেন্টাসের ফুটবলারদের। ছবি: রয়টার্স মিলানকে তাদের মাঠেই হারানোর পর উদযাপন জুভেন্টাসের ফুটবলারদের। ছবি: রয়টার্স
মিলানকে তাদের মাঠেই হারানোর পর জুভেন্টাসের ফুটবলারদের সঙ্গে উদযাপনে কোচ আন্তোনিও কোনতে। ছবি: রয়টার্স মিলানকে তাদের মাঠেই হারানোর পর জুভেন্টাসের ফুটবলারদের সঙ্গে উদযাপনে কোচ আন্তোনিও কোনতে। ছবি: রয়টার্স
মিলানের মাঠ সান সিরোতে রোববার রাতে ফার্নান্দো লরেন্তে ও কার্লোস তেভেসের গোলে এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোমা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
মধ্যবিরতির এক মিনিট আগে জুভেন্টাসকে এগিয়ে দেন লরেন্তে। আর ম্যাচের ৬৮তম মিনিটে ২৫ মিটার দূর থেকে নেয়া শটে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার তেভেস। ১৫ গোল নিয়ে তিনিই এখন সেরি আতে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন।
রোববার তৃতীয় স্থানে থাকা নাপোলি লিভোরনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে। আর চতুর্থ স্থানে থাকা ফিওরেন্তিনা নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে লাৎসিওর কাছে।
