ভারোত্তোলনে মাঈনুলের রেকর্ড
জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাঈনুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে সেনাবাহিনীর এই ভারোত্তোলক ৮৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪৯ কেজি ওজন তুলে এই নতুন রেকর্ড গড়েন তিনি।
গত বছরের এপ্রিলে বাংলাদেশ গেমসে ক্লিন অ্যান্ড জার্কে ১৪৬ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন মাঈনুল।
৭৭ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর মনোরঞ্জন রায় স্ন্যাচে ১২০ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ১৪৪ কেজি তুলে স্বর্ণ পদক জিতেছেন।
৬৯ কেজি ওজন শ্রেণিতে গত ঢাকা এসএ গেমসে স্বর্ণজয়ী হামিদুল ইসলাম স্ন্যাচে ১১০ এবং ক্লিন এন্ড জার্কে ১৪৭ কেজি তুলে স্বর্ণ পদক পন।
