জার্মান জুজুর ভয় কাটালো রিয়াল
জার্মানিতে ব্যর্থতার গণ্ডি কাটিয়ে শালকে জিরোফোরকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ। দু’টি করে গোল পেয়েছেন দলটির আক্রমণভাগের তিন ফুটবলার –ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যালেথ বেল ও করিম বেনজেমা।
শালকের জালে গোল করে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স শালকের জালে গোল করে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স
গোলের পর উড়ছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল। ছবি: রয়টার্স গোলের পর উড়ছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল। ছবি: রয়টার্স
গোলের পর রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলের চেনা উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল। ছবি: রয়টার্স গোলের পর রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলের চেনা উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদের গোল উদযাপনে দুই তারকা গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদের গোল উদযাপনে দুই তারকা গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: রয়টার্স
শালকের জালে জোড়া গোল করেছেন রিয়াল তারকা রোনালদো। ছবি: রয়টার্স শালকের জালে জোড়া গোল করেছেন রিয়াল তারকা রোনালদো। ছবি: রয়টার্স
শালকের জালে জোড়া গোল করেছেন রিয়াল তারকা রোনালদো। ছবি: রয়টার্স শালকের জালে জোড়া গোল করেছেন রিয়াল তারকা রোনালদো। ছবি: রয়টার্স
শালকের জালে গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাবটিকে ৬-১ গোলে হারিয়েছে তারা। ছবি: রয়টার্স শালকের জালে গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাবটিকে ৬-১ গোলে হারিয়েছে তারা। ছবি: রয়টার্স
শালকের জালে গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাবটিকে ৬-১ গোলে হারিয়েছে তারা। ছবি: রয়টার্স শালকের জালে গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাবটিকে ৬-১ গোলে হারিয়েছে তারা। ছবি: রয়টার্স
চেলসিকে রুখে দিল গালাতাসারাই
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই দুর্দান্ত জয়ে সান্তিয়াগো বার্নাবেউতে ফিরতি লেগের আগেই কোয়ার্টার-ফাইনাল এক রকম নিশ্চিতই করে ফেলেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।
স্পেনের লা লিগায় সর্বোচ্চ ৩২ বারের চ্যাম্পিয়ন রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন মাদ্রিদের দলটি। কিন্তু জার্মানির মাঠে বড় সাধারণ মানের দলে পরিণত হয়েছিল তারা। এর আগে ২৫ বার সেখানে খেলতে গিয়ে মাত্র একবার জিতেছিল রিয়াল, হেরেছে ১৮বার।
গোলের পর উড়ছেন বেনজেমা।
গোলের পর বেলের চেনা উদযাপন।
বুধবার অবশ্য শালকের মাঠে প্রথম থেকেই দুর্দান্ত খেলেছে কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় গত তিন ম্যাচে নিষেধাজ্ঞার পর রোনালদো ফিরে আসায় শালকের বিপক্ষে পূর্ণ শক্তির দলই নামাতে পেরেছেন কোচ।
ম্যাচের ১৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পায় রিয়াল। বেল ও রোনালদোর পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। আট মিনিট পরই শালকের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করেন ওয়েলসের উইঙ্গার বেল।
গোল উদযাপনে দুই তারকা
জোড়া গোল করেন রোনালদো।
রোনালদোর উদযাপন
রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন।
রোনালদোও গোলবঞ্চিত থাকবেন কেন, পায়ের কারুকাজ দেখিয়ে দ্বিতীয়ার্ধের সাত মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ঠিক একই ক্রমানুসারে পরের তিনটি গোল করেন এই তিন তারকা। রোনালদোর সঙ্গে ‘ওয়ান-টু’ করে বেনজেমার গোলের পর স্যার্হিও রামোসের পাসে বল জালে জড়ান বেল।
ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। টুর্নামেন্টে এ মৌসুমে এ নিয়ে সর্বোচ্চ ১১টি গোল করলেন তিনি।
এরপর রিয়ালের সাবেক স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলারের শেষ মুহূর্তের গোলে সান্ত্বনা পাওয়ারও কথা না শালকের।
বুধবার ইস্তানবুলে শেষ ষোলোর অন্য ম্যাচে চেলসিকে ১-১ গোলে রুখে দিয়েছে গালাতাসারাই।
