২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিটি: মহিলা এককে রুমি চ্যাম্পিয়ন

জাতীয় টেবিল টেনিসে মহিলা এককের শিরোপা জিতেছেন আনসারের মৌমিতা আলম রুমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 09:37 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রুমি ৪-১ সেটে কুমিল্লার রাহিমা আক্তারকে হারিয়েছেন।মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাগেরহাটের রিপন ও কুমিল্লার শারমীন। ফাইনালে তারা ৩-১ সেটে আনসারের মুন্না ও সিনথিয়াকে হারিয়েছেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনু উপস্থিত ছিলেন।