২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার যাচ্ছে ১২ কিশোর ফুটবলার

ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলে প্রশিক্ষণ নিতে যাচ্ছে ১২ জন কিশোর ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 05:46 PM

এয়ারটেলের উদ্যোগে বাছাই করা ১২০ জনের মধ্যে এই ১২ জনকে নির্বাচন করা হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা চার কোচ কেভিন কনেল, অ্যাডাম হিল্টন, ডেভ চ্যাপম্যান এবং লামি সোনোলা বিকেএসপিতে এই ফুটবলারদের বাছাই করেন।

এক সপ্তাহের প্রশিক্ষণ নিতে আগামী এপ্রিলে ম্যানচেস্টারের উদ্দেশে তাদের রওনা দেয়ার কথা। ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের কোচদের অধীনে প্রশিক্ষণ নেবে তারা।

১২ ফুটবলার হলো মুস্তাজিক খান, মাহাদুদ হোসেন ফাহিম, অনিক হোসেন, নাঈম ইসলাম, ইমন বিশ্বাস, মাহবুবুর রহমান, হাফিজুর রহমান, সোলায়মান হক, মশিউর রহমান, খোকন মিয়া, সাব্বির হোসেন ও সোহানুর রহমান।