২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিটি: মহিলা দ্বৈতে রুমি-রাহিমা চ্যাম্পিয়ন

জাতীয় টেবিল টেনিসের মহিলা দ্বৈতের শিরোপা জিতেছেন আনসারের রুমি ও কুমিল্লার রাহিমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রুমি ও রাহিমা ৩-২ সেটে আনসারের সালেহা ও সিনথীকে হারিয়েছেন।পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছেন রাজশাহীর মাহবুব ও মানস এবং আনসারের তুহিন ও রাজশাহীর পরাগ।সেমিফাইনালে মাহবুব ও মানস ৩-১ সেটে রংপুরের জয় ও জালিসকে এবং তুহিন ও পরাগ ৩-২ সেটে আনসারের জাবেদ ও বিমানের রকিকে হারিয়েছেন।মিশ্র দ্বৈতে বাগেরহাটের শাহেদ ও কুমিল্লার আঁখি ৩-২ সেটে বিমানের রিমন ও রাজশাহীর তুরবিনাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন।