জাতীয় টিটিতে রাজশাহীর সাফল্য
জাতীয় টেবিল টেনিসে পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।
রোববার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী ৩-০ ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়েছে।মানস ৩-০ সেটে তুহিনকে, মাহবুব ৩-২ সেটে জাভেদকে এবং পরাগ ৩-০ সেটে মুন্নাকে হারানোয় রাজশাহীর শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।মহিলা এককে কুমিল্লার আঁখি রাজশাহীর রিপাকে, আনসারের সালেহা পটুয়াখালীর তানজিলাকে, আনসারের রুমি পটুয়াখালীর শিমূলকে ও কুমিল্লার রহিমা নওগাঁর মৌকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন।
