২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে কিশোরী ফুটবলারদের ক্যাম্প

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্ল্যান অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

২১০ জন ফুটবলার নিয়ে রোববার থেকে শুরু হবে ক্যাম্প। ৩০ জন করে নিয়ে দেশের সাতটি শহররাজশাহী, সিলেট, নীলফামারী, বরিশাল, খুলনা, ফরিদপুর ও রাঙ্গামাটিতে ক্যাম্পগুলো চলবে।বাফুফের মহিলা ফুটবল কমিটির কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণ জানান, “প্রশিক্ষণ ক্যাম্প শেষে খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টটি ঢাকায় হতে পারে।”