২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে আগুয়েরো ও হিগুয়াইন

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে রোমানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক যথারীতি লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 12:59 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

আগামী ৫ মার্চ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে হবে ম্যাচটি।২২ সদস্যের এই দলে আছেন চোট কাটিয়ে ফেরা দুই স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইন। নাপোলির স্ট্রাইকার হিগুয়াইন এরই মধ্যে খেলায় ফিরলেও আগুয়েরো এখনো মাঠে ফেরেননি। তবে তার সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছে তার দল ম্যানচেস্টার সিটি।ফিরেছেন তিন ডিফেন্ডার লিসান্দ্রো লোপেস, জিনো পেরুজ্জি ও নিকোলাস ওতামেন্দি। ২০১০ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে ওতামেন্দির। আন্তর্জাতিক ফুটবলে পেরুজ্জি ও লোপেসের সম্বল অবশ্য দুটো করে প্রীতি ম্যাচ।ব্রাজিলে ১২ জুন থেকে হতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ঠিক আগে স্লোভেনিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টাইনরা।বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী বসনিয়া, ইরান ও নাইজেরিয়া। ১৫ জুন ডিয়েগো ম্যারাডোনার দেশের প্রথম প্রতিপক্ষ বসনিয়া।আর্জেন্টিনা দল:গোলরক্ষক: স্যার্হিও রোমেরো, মারিয়ানো আনদুহার।ডিফেন্ডার: এসেকিয়েল গারাই, উগো কামপাগনারো, ফেদেরিকো ফেরনান্দেস, হোসে বাসান্তা, মার্কোস রোহো, পাবলো সাবালেতা, লিসান্দ্রো লোপেস, জিনো পেরুজ্জি, নিকোলাস ওতামেন্দি।মিডফিল্ডার: রিকার্দো আলভারেস, হাভিয়ের মাসচেরানো, হোসে সোসা, আনহেল ডি মারিয়া, আগুস্তো ফেরনান্দেস, লুকাস বিগলিয়া।ফরোয়ার্ড: লিওনেল মেসি, এসেকিয়েল লাভেসি, রদ্রিগো পালাসিও, গনসালো হিগুয়াইন, স্যার্হিও আগুয়েরো।