মিলানের মাঠে আতলেতিকোর জয়
দিয়েগো কস্তার একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে এসি মিলানের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে স্পেনের আতলেতিকো মাদ্রিদ। ফলে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার পথে এগিয়ে গেল দিয়েগো সিমেওনের দল।
স্ট্রাইকার দিয়েগো কস্তার একমাত্র গোলে এসি মিলানকে হারায় আতলেতিকো মাদ্রিদ। স্ট্রাইকার দিয়েগো কস্তার একমাত্র গোলে এসি মিলানকে হারায় আতলেতিকো মাদ্রিদ।

আর্সেনালকে নিয়ে খেললো বায়ার্ন
লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে চলা আতেলেতিকো ইউরোপের শীর্ষ টুর্নামেন্টেও দাপট বজায় রাখলো। তবে বুধবার রাতে সান সিরোতে গোলের বেশি সুযোগ পেয়েছিল স্বাগতিক মিলানই। কিন্তু কাকা আর আন্দ্রেয়া পলির গোলের প্রচেষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।
মিলানের আক্রমণ রুখে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আতলেতিকো।
দিয়েগো কস্তার হেড
রুখতে পারলেন না মিলান গোলরক্ষক
ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিলে জন্ম নেয়া স্ট্রাইকার কস্তার হেড থেকে গোলের আগে আতলেতিকোর সবচেয়ে ভালো সুযোগটা নষ্ট করেন রাউল গার্সিয়া।
খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চার-চারবার জিতেছিলেন মিলান কোচ ক্লেরেন্স সিডর্ফ। কিন্তু কোচ হিসেবে এ প্রতিযোগিতা শুরু হলো তার হার দিয়েই। আর ঘরোয়া লিগের ব্যর্থতা এই টুর্নামেন্ট দিয়ে কাটিয়ে ওঠার সুযোগও হারালেন তিনি। তবে আতলেতিকোর ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ‘অ্যাওয়ে’ ম্যাচে আরেকটি সুযোগ পাবেন মিলান কোচ।
বুধবার রাতে শেষ ষোলোর অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।