আর্সেনালকে নিয়ে খেললো বায়ার্ন
গত মৌসুমের মতো এবারও বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেয়ার পথে রয়েছে আর্সেনাল। বুধবার রাতে নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের হাতে নাকাল হয়ে ২-০ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয়ের পর বায়ার্ন মিউনিখের ফুটবলারদের উদযাপন। ছবি: রয়টার্স আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয়ের পর বায়ার্ন মিউনিখের ফুটবলারদের উদযাপন। ছবি: রয়টার্স
আরিয়েন রবেনকে ঠেকাতে ফাউল করেন আর্সেনাল গোলরক্ষক। আরিয়েন রবেনকে ঠেকাতে ফাউল করেন আর্সেনাল গোলরক্ষক।
আরিয়েন রবেনকে ঠেকাতে ফাউল করেন আর্সেনাল গোলরক্ষক। আরিয়েন রবেনকে ঠেকাতে ফাউল করেন আর্সেনাল গোলরক্ষক।
আরিয়েন রবেনকে ফাউল করে লালকার্ড দেখেন আর্সেনাল গোলরক্ষক ভয়চেখ স্ত্রেন্সনে। ছবি: রয়টার্স আরিয়েন রবেনকে ফাউল করে লালকার্ড দেখেন আর্সেনাল গোলরক্ষক ভয়চেখ স্ত্রেন্সনে। ছবি: রয়টার্স
পেনাল্টি কিক থেকে গোল না পেয়ে বায়ার্নের ডেভিড আলাবার হতাশা। ছবি: রয়টার্স পেনাল্টি কিক থেকে গোল না পেয়ে বায়ার্নের ডেভিড আলাবার হতাশা। ছবি: রয়টার্স
বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেয়া টনি ক্রসকে নিয়ে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেয়া টনি ক্রসকে নিয়ে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স
আর্সেনালের জালে গোলের পর বায়ার্ন মিউনিখের টমাস মুলারের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স আর্সেনালের জালে গোলের পর বায়ার্ন মিউনিখের টমাস মুলারের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
হতাশ আর্সেনার কোচ আর্সেন ভেঙ্গার। ছবি: রয়টার্স হতাশ আর্সেনার কোচ আর্সেন ভেঙ্গার। ছবি: রয়টার্স
আর্সেনালের মেসুত ওজিলের পেনাল্টি কিক ঠেকিয়ে দেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স আর্সেনালের মেসুত ওজিলের পেনাল্টি কিক ঠেকিয়ে দেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স
আর্সেনালের মেসুত ওজিলের পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স আর্সেনালের মেসুত ওজিলের পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স
আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম নিয়ন্ত্রণে রেখেছিল পেপ গার্দিওয়ার শিষ্যরাই। গোলশূন্য প্রথমার্ধের পর টনি ক্রস ও টমাস মুলারের গোলে সহজ জয় নিয়ে ফেরে তারা।
মেসুত ওজিলের পেনাল্টি কিক
পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেন নয়ার
আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার আর খেলোয়াড়দের হতাশায় পুড়িয়ে ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারান মেসুত ওজিল। জার্মান এই মিডফিল্ডারকে জেরোমে বোয়েটাং ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু ওজিলের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মানুয়েল নয়ার।
বিরতির আগে আরিয়েন রবেনকে ফাউল করে লালকার্ড দেখেন আর্সেনাল গোলরক্ষক ভয়চেখ স্ত্রেন্সনে। তবে এর জন্য পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি বায়ার্নের ডেভিড আলাবাও; বল লাগে গোলপোস্টে।
রবেনকে ঠেকাতে ফাউল করেন আর্সেনাল গোলরক্ষক।
রবেনকে ফেলে দিলেন আর্সেনাল গোলরক্ষক।
লালকার্ড দেখলেন ভয়চেখ
পেনাল্টি থেকে গোল না পেয়ে আলাবার হতাশা।
দ্বিতীয়ার্ধে বায়ার্নের কলা-কৌশলের সঙ্গে পেরে উঠেনি দশ জনের দলে পরিণত হওয়া আর্সেনাল। ম্যাচে বায়ার্নের খেলোয়াড়রা নিজেদের মধে ৮৬৩ বার বল দেয়া নেয়া করেছে। ৭৮.৮ শতাংশ সময়ই বল দখলে রেখেছে তারা। দ্বিতীয়ার্ধে তো মাত্র ১২ শতাংশ সময় আর্সেনালের নিয়ন্ত্রণে ছিল বল।
টনি ক্রসকে নিয়ে সতীর্থদের উদযাপন।
গোলের পর মুলারের উচ্ছ্বাস।
বিরতির পর পরই ২০ গজ দূর থেকে নেয়া চমৎকার শটে বায়ার্নকে এগিয়ে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ক্রস। আর ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে হেডে জয় নিশ্চিত করেন মুলার।
গতবার দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে হারলেও ফিরতি লেগে বায়ার্নের মাঠে ২-০ গোলে জিতেছিল আর্সেনাল। তবে গোল ব্যবধান সমান হওয়ায় প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে আর্সেনালকে পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বায়ার্ন। এবার হতাশায় না পুড়তে চাইলে বায়ার্নের মাঠে অসাধ্য সাধন করতে হবে আর্সেনালকে।
বুধবার রাতে শেষ ষোলোর অন্য ম্যাচে এসি মিলানের মাঠে দিয়েগো কস্তার একমাত্র গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ।
