মেয়েদের আন্ত:জেলা অ্যাথলেটিক্স শুরু
ধানমণ্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আন্ত:জেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ২৯টি জেলা দলের ১৩৬ জন খেলোয়াড় ৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার উদ্বোধনী দিনে ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন গাইবান্ধা জেলার আয়শা আক্তার। এই ইভেন্টে দ্বিতীয় হন যশোরের তিন্নি হাসান এবং তৃতীয় হন ময়মনসিংহের আয়শা আক্তার।প্রতিযোগিতার ৪০০ মিটার দৌড়েও গাইবান্ধার আয়শা আক্তার প্রথম হন। এছাড়া গোলক ও চাকতি নিক্ষেপে যশোরের রনি ভৌমিক ও দীর্ঘলম্ফে একই জেলার তিন্নি হাসান প্রথম হয়েছেন।
