২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়ে শেষ আটে আর্সেনাল

গত ৮ ফেব্রুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে ৫-১ গোলে হারের লজ্জায় পড়তে হয়েছিল আর্সেনালকে। ঠিক আট দিন পর সেই হারের প্রতিশোধ নিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:41 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল।ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১৬ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেন।৪৭ মিনিটে ওক্সলেড-চেম্বারলেনের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি।৫৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।রোববার এফএ কাপের অন্য দুই ম্যাচে এভারটন ৩-১ গোলে সোয়ানসি সিটিকে এবং শেফিল্ড ইউনাইটেড একই ব্যবধানে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

লিভারপুলের মাঠে ‘বিধ্বস্ত’ আর্সেনাল