২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ফেব্রুয়ারি থেকে রাজশাহীতে জাতীয় টিটি

আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি রাজশাহী মহিলা ক্রীড়া সংস্থার জিমন্যাসিয়ামে জাতীয় টেবিল টেনিস হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনু জানিয়েছেন, “সাতটি ইভেন্টে ২১৪ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে ১৭১ জন পুরুষ এবং ৪৩ জন মহিলা খেলোয়াড়।”

সাতটি ইভেন্ট হলো পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত।