চলে গেছেন আবাহনীর দুই ব্রাজিলিয়ান ফুটবলার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ শেষ হওয়ার আগেই ঢাকা আবাহনী লিমিটেড তাদের দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুই দি সুজা ও লুই দি কাস্ত্রোকে ছেড়ে দিয়েছে।
আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বলেন, “দুই ব্রাজিলিয়ানের পারফরম্যান্স তেমন সন্তোষজনক ছিল না। তাই তাদের ছেড়ে দিয়ে বিদেশের অন্য কোনো ফুটবলার নেয়ার চিন্তা-ভাবনা করছি। এরই মধ্যে তারা ছেড়ে চলে গেছে।”“আমাদের দলে এখন একজন বিদেশি মিডফিল্ডার ও একজন স্ট্রাইকারের প্রয়োজন। এই প্রয়োজন পূরণের জন্য আমরা বিভিন্ন দেশে সন্ধান করছি।”
