২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনেকে নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার ঠিক আগে শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ। মঙ্গলবার অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন অতিথিদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 08:57 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি।শ্রীলঙ্কা দলের সমন্বয় কর্মকর্তা সাইদুল ইসলাম এফি জানিয়েছেন, “ক্যাচ অনুশীলনের সময় চোট পেয়েছেন জয়াবর্ধনে। দুই আঙ্গুলের মাঝখানে কেটে গেছে। তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে।