নৌবাহিনীতে দুই মহিলা অ্যাথলেট
বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) ছেড়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন অ্যাথলেট রওশন আরা পুতুল ও মিরনা খাতুন।
গত বছর অষ্টম বাংলাদেশ গেমসে ৮০০, ১৫০০ ও তিন হাজার মিটার দৌড়ে সোনা জিতেছিলেন পুতুল।মিরনা অ্যাথলেটিক্সের পাশাপাশি জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যও। গত বছর মহিলা ক্লাব কাপ ফুটবলে খেলার সময় চোট আক্রান্ত হওয়ায় বাংলাদেশ গেমসে অংশ নিতে পারেননি। তবে তার আগে জাতীয় অ্যাথলেটিক্সের দূরপাল্লার দৌড়ে নিয়মিত পদক জিতেছেন বাগেরহাটের মেয়ে মিরনা।বিজেএমসি ছেড়ে নৌবাহিনীতে যোগ দেয়া প্রসঙ্গে পুতুল বলেন, “আমি দুই বছর আগে বিজেএমসিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছিলাম। চাকরি স্থায়ী করার জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করলেও কাজ হয়নি।”“নৌবাহিনী আমাকে স্থায়ী নিয়োগ এবং ভাল সুযোগ-সুবিধা দেয়ায় বিজেএমসির চাকরি ছেড়ে দিয়েছি।”মিরনা পাঁচ বছর আগে একটি ছোট পদে স্থায়ী নিয়োগ পেলেও চাকরি মনোঃপুত না হওয়ায় বিজেএমসি ছেড়ে নৌবাহিনীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
