স্কুল হকিতে তিনটি দলের জয়
শুক্রবার জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শরীয়তপুর গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের এসএম মডেল হাই স্কুল ও ফরিদপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় জয় পেয়েছে।
গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় ৬-১ গোলে ফরিদপুর উচ্চ বিদ্যালয়কে, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে রাজবাড়ী অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজকে এবং গোপালগঞ্জের এসএম মডেল হাই স্কুল ১-০ গোলে মানিকগঞ্জ মডেল হাই স্কুলকে হারিয়েছে।অন্য ম্যাচে ফরিদপুর ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাদারীপুর পাবলিক ইনস্টিটিউট ১-১ গোলে ড্র করেছে।
