২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পথে এগিয়ে উদিনেজে

ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথ সুগম করেছে উদিনেজে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 02:43 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মঙ্গলবার ঘরের মাঠে ৩৬ মিনিটে স্ট্রাইকার আন্তোনিও দি নাতালের গোলে এগিয়ে যায় উদিনেজে। যদিও বিরতির খানিক আগে মিডফিল্ডার হুয়ান ভার্গাসের গোলে সমতায় ফেরে অতিথিরা।

তবে ৮২ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার মুরিয়েলের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় উদিনেজের।

আগামী মঙ্গলবার ফিররেন্তিনার মাঠে হবে ফিরতি লেগ।

কোপ্পা ইতালিয়া নামে পরিচিত এই প্রতিযোগিতার অপর সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে এএস রোমা ও নাপোলি। বুধবার রোমার মাঠে হবে প্রথম লেগ।