রোনালদোর লাল কার্ড ও রিয়ালের হোঁচট
সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ায়। কিন্তু আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তা আর পারলোনা রিয়াল মাদ্রিদ। উল্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে।

ভ্যালেন্সিয়ার কাছে পরাস্ত বার্সেলোনা
বার্সাকে ছাড়িয়ে শীর্ষে আতলেতিকো
রোববার রাতে এই ড্রয়ের ফলে লা লিগায় বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
তবে বিলবাওয়ের মাঠে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন জেসে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোর নিচু ক্রস থেকে বল জালে জড়ান তিনি।
তবে আট মিনিট পর বিলবাওকে সমতায় ফেরান ইবাই গোমেস।
লাল কার্ড দেখলেন রোনালদো।
হতাশ পর্তুগিজ তারকা।
এরপরই লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। প্রতিপক্ষের কার্লোস গুরপেগির সঙ্গে বিবাদে জড়িয়ে এ শাস্তি পান তিনি। এখন তিন ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়ার নিচে পড়তে হতে পারে তাকে।
সব প্রতিযোগিতা মিলে টানা আট ম্যাচ জয়ের পর হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। অথচ এই ম্যাচের আগে ২০১৪ সালের সবগুলো ম্যাচেই জিতেছিল রিয়াল। ১৭টি গোল করলেও হজম করতে হয়নি কোনো।
রোববার এর আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় আতলেতিকো মাদ্রিদ। প্রতিপক্ষ দুই দলের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে দিয়েগো সিমেওনের দল।
আগের দিন ঘরের মাঠ ক্যাম্প নউতে শনিবার ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ গোলে হেরে যায় বার্সেলোনা
২২ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই দলেরই পয়েন্ট ৫৪।