২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লিটজ দাবায় চ্যাম্পিয়ন আমিনুল

চেসকিউ ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। ৮ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতার সেরা হয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 12:04 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

শনিবার নয় রাউন্ডের এই প্রতিযোগিতায় আমিনুল সাত ম্যাচে জিতেছেন এবং দুটি ম্যাচে ড্র করেছেন।

সমান পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর রানার্সআপ হয়েছেন। তিনি আমিনুলের কাছে একটি ম্যাচে হারেন।

প্রতিযোগিতায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।

শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের কক্ষে দ্রুতগতির এই দাবা প্রতিযোগিতায় ১২৫ জন খেলোয়াড় অংশ নেয়।