২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার

বার্সেলোনার জন্য সুখবর, গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

আগামী ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ‘রাউন্ড অফ সিক্সটিন’ বা শেষ ষোলো দলের লড়াইয়ের প্রথম লেগে বার্সার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ঐ ম্যাচে খেলতে পারেন নেইমার।গত ১৭ জানুয়ারি কিংস কাপে গেতাফের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। বার্সা এক মাসের জন্য তাকে হারানোর আশঙ্কা করলেও মাত্র দুই সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরলেন নেইমার।দলের আক্রমণভাগের অন্যতম ‘অস্ত্র’ দ্রুত সুস্থ হয়ে ওঠায় দারুণ খুশি বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো। তবে নেইমারকে খেলানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না এই আর্জেন্টাইন।শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “(নেইমারকে খেলানোর ব্যাপারে) ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে আমি লক্ষ্য হিসেবে ধরছি না। তবে আমরা সবাই আশা করছি ঐ ম্যাচের আগেই যেন সে ফিট হয়ে যায়। কারণ ম্যাচটা সত্যিই গুরুত্বপূর্ণ।”