২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ কাপের শেষ চারে বার্সা, আতলেতিকো

স্প্যানিশ কাপ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগেও লেভান্তেকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প নউতে বার্সেলোনা জিতেছে ৫-১ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 11:07 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

আথলেতিক বিলবাওয়ের জালে গোল উদযাপনে আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। ছবি: রয়টার্স আথলেতিক বিলবাওয়ের জালে গোল উদযাপনে আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে আথলেটিক বিলবাওয়ের জালে জয়সূচক গোল করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে আথলেটিক বিলবাওয়ের জালে জয়সূচক গোল করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স

লেভান্তের জালে সেস ফাব্রেগাসের গোলের মুহূর্ত। ছবি: রয়টার্স লেভান্তের জালে সেস ফাব্রেগাসের গোলের মুহূর্ত। ছবি: রয়টার্স

কিংস কাপের সেমিতে রিয়াল

প্রথম লেগে মেসিরা জিতেছিল ৪-১ গোলে। দুই লেগ মিলে ৯-২ গোলে জিতে শেষ চারে নাম লেখালো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ আটের অপর ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে আতলেতিকো ১-০ গোলে জিতেছিল। সুতরাং দুই লেগ মিলে আতলেতিকোর জয়ের ব্যবধান ৩-১।

বুধবার রাতে নিজেদের মাঠে অবশ্য খেলেননি বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। নিয়মিত দুই ডিফেন্ডার জেরার্ড পিকে, জর্দি আলবা ও এক নম্বর গোলরক্ষক ভিক্তর ভালদেসও ছিলেন এই ম্যাচে।

তাতে অবশ্য জয় নিয়ে একটুও ভাবতে হয়নি কোচ জেরার্দো মার্তিনোকে।

নবম মিনিটে মিডফিল্ডার স্যার্হিও রবের্তোর আত্মঘাতি গোলে পিছিয়ে পড়লেও দুই ডিফেন্ডার আদ্রিয়ানো ও কার্লোস পুয়োলের গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

আর বিরতির পর দুই মিনিটের ব্যবধানে স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের জোড়া গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

৬৮ মিনিটে শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস।

আথলেতিক বিলবাওয়ের জালে গোল উদযাপনে আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আথলেতিক বিলবাওয়ের জালে গোল উদযাপনে আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা

আথলেতিক বিলবাওয়ের জালে গোল উদযাপনে আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে আথলেটিক বিলবাওয়ের জালে জয়সূচক গোল করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স

স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে আথলেটিক বিলবাওয়ের জালে জয়সূচক গোল করেন দিয়েগো কস্তা

স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে আথলেটিক বিলবাওয়ের জালে জয়সূচক গোল করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স

এদিকে, প্রতিপক্ষের মাঠে ৪১ মিনিটে স্ট্রাইকার আদুরিস সুবেলদিয়ার গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার রাউল গার্সিয়া ও স্ট্রাইকার দিয়েগো কস্তার গোলে জয় নিশ্চিত হয় আতলেতিকো।

কিংস কাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। শেষ আটের প্রথম লেগে রেসিং সানতানদারকে ৩-১ গোলে হারিয়েছিল সোসিয়েদাদ। রেসিংয়ের মাঠে ফিরতি লেগ হবে বৃহস্পতিবার।

অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছিল আতলেতিকো।