হকি লিগে আবাহনীর টানা পঞ্চম জয়
প্রিমিয়ার হকি লিগে টানা পঞ্চম জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ২-১ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে।
৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আবাহনী। সমান ম্যাচ থেকে সোনালী ব্যাংকের মাত্র ৩ পয়েন্ট।দুই গোল করে আবাহনীর জয়ের নায়ক পুস্কর খীসা মিমো। সোনালী ব্যাংকের একমাত্র গোলটি করেন মাসুম।অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের চার গোলদাতা জাহিদুল ইসলাম রাজন, প্রশান্ত কুমার সরকার, ইমতিয়াজ আহমেদ রুবেল ও খন্দকার হাসান আহমেদ।
