২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল, ম্যান ইউর জয়ের রাতে আর্সেনালের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে আর্সেনাল। মঙ্গলবার সাউথহ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফিরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 12:01 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

ইপিএলে মৌসুমের ২৩তম গোল করে লুইস সুয়ারেসের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স ইপিএলে মৌসুমের ২৩তম গোল করে লুইস সুয়ারেসের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন লিভারপুলের স্টিভেন জেরার্ড। ছবি: রয়টার্স সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন লিভারপুলের স্টিভেন জেরার্ড। ছবি: রয়টার্স

সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করে নিচ্ছেন আর্সেনালের সান্তি কাসোরলা। ছবি: রয়টার্স সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করে নিচ্ছেন আর্সেনালের সান্তি কাসোরলা। ছবি: রয়টার্স

আর্সেনালের জালে গোলের পর সাউথহ্যাম্পটনের অ্যাডাম লালানার এই উদযাপন। ছবি: রয়টার্স আর্সেনালের জালে গোলের পর সাউথহ্যাম্পটনের অ্যাডাম লালানার এই উদযাপন। ছবি: রয়টার্স

তবে নিজেদের মাঠে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ম্যান ইউ ২-০ গোলে কার্ডিফ সিটিকে ও লিভারপুল ৪-০ গোলে এভারটনকে হারিয়েছে।

সাউথহ্যাম্পটনের মাঠে আটকে যাওয়ায় শীর্ষস্থান হারানোর শঙ্কায় ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনাল। ২৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি (৫০ পয়েন্ট) ও চেলসি (৪৯)। বুধবার রাতে নিজেদের ম্যাচে জিতে আর্সেনালকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে দুটো দলেরই।

অলিভিয়ে জিরুদের (ডানে) উদযাপন।

অলিভিয়ে জিরুদের (ডানে) উদযাপন।

অলিভিয়ে জিরুদের (ডানে) উদযাপন।

জিরুদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করছেন কাসোরলা।

জিরুদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করছেন কাসোরলা।

জিরুদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করছেন কাসোরলা।

প্রতিপক্ষের মাঠে ২১ মিনিটে ডিফেন্ডার জোসে হশা ফন্তের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে অলিভিয়ে জিরুদ ও সান্তি কাসোরলার গোলে এগিয়ে যায় আর্সেনাল।

আর্সেনালের জালে গোলের পর সাউথহ্যাম্পটনের অ্যাডাম লালানার এই উদযাপন।

আর্সেনালের জালে গোলের পর সাউথহ্যাম্পটনের অ্যাডাম লালানার এই উদযাপন।

আর্সেনালের জালে গোলের পর সাউথহ্যাম্পটনের অ্যাডাম লালানার এই উদযাপন।

তবে এগিয়ে যাওয়ার দুই মিনিট বাদেই আর্সেনালকে থমকে দেন স্বাগতিক মিডফিল্ডার অ্যাডাম লালানা। লিগে পাঁচ ম্যাচ পর পয়েন্ট হারালো গানার্স নামে পরিচিত দলটি।

অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের পক্ষে জোড়া গোল করেছেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজ। একটি করে গোল করেছেন তারকা মিডফিল্ডার স্টিভেন জেরার্ড ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।

ম্যাচের ২১ মিনিটে দলকে এগিয়ে দেন জেরার্ড। ৩৩ ও ৩৫তম মিনিটে স্টুরিজের জোড়া সাফল্যে জয়টাও নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। আর ৫০ মিনিটে সুয়ারেসের গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন লিভারপুলের স্টিভেন জেরার্ডের

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন লিভারপুলের স্টিভেন জেরার্ডের

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন লিভারপুলের স্টিভেন জেরার্ডের

ইপিএলে সুয়ারেসের এটা ২৩তম গোল। ফলে শুধু ইপিএলই নয়, ইউরোপের বড় চার লিগ মিলিয়ে(স্প্যানিশ লা লিগা, সেরি আ, বুন্দেসলিগাসহ) এখন সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস। দ্বিতীয় সর্বোচ্চ গোল লা লিগায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর, ২২টি।

লিভারপুলের জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো যদি ৫৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ না হতেন স্টুরিজ।

৪৬ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে চতুর্থ স্থানে।

এদিকে নতুন ঠিকানা ওল্ড ট্যাফোর্ডে অভিষেকটা জয় দিয়েই উদযাপন করলেন চেলসি থেকে ম্যান ইউয়ে নাম লেখানো হুয়ান মাতা। তবে এ ম্যাচে সবটা আলোই ছিল স্ট্রাইকার রবিন ফন পার্সিকে ঘিরে। প্রায় দেড় মাসের চোট কাটিয়ে ফিরেই গোল করেছেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে ষষ্ঠ মিনিটে পার্সির গোলেই এগিয়ে যায় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউ। ম্যাচের ৫৯ মিনিটে অপর গোলটি করেন মিডফিল্ডার অ্যাশলে ইয়াং।

৪০ পয়েন্ট পাওয়া ম্যান ইউয়ের অবস্থান সপ্তম।