হকি লিগে জিতেছে সাধারণ বীমা
প্রিমিয়ার হকি লিগে সাধারণ বীমা সহজেই জিতেছে। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৩-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
৪ ম্যাচ থেকে বীমার সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আজাদের মাত্র ১ পয়েন্ট।বিজয়ী দলের তিন গোলদাতা গোলাম হাফিজ রব্বানী, মোহাম্মদ রাফি ও আব্দুস সাজ্জাদ জন। তিনটি গোলই হয় প্রথমার্ধে।
