২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার সহজ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবারের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 08:09 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ফেডারেশন কাপের রানার্স-আপরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান নবম।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোল করে মুক্তিযোদ্ধার জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার এনকোচা কিংসলে।২১ মিনিটে নাইজেরীয় ফরোয়ার্ড এলিটা কিংসলের ক্রস থেকে এনকোচার হেড সাইড বারে লেগে জালে জড়িয়ে এগিয়ে দেয় মুক্তিযোদ্ধাকে (১-০)।৪৭ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার আগবুলু ইনালেগুর চমৎকার ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধান দ্বিগুণ হতে পারেনি।মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করা গোলের জন্ম ৮৬ মিনিটের সময়। ডিফেন্ডার রফিকুর রহমানের পাস থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে চমৎকার শটে গোল করেন এনকোচা (২-০)।হেরে গেলেও প্রথমে গোল করার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে মিডফিল্ডার আব্দুল হান্নান পোস্ট ছেড়ে বেরিয়ে আসা মুক্তিযোদ্ধার গোলরক্ষক সোহাগ হোসেন পলাশের মাথার ওপর দিয়ে তুলে না দিয়ে মেরে দেন বাইরে।এই একটি ছাড়া চট্টগ্রাম আবাহনী বলার মতো সুযোগ পায়নি। বেশিরভাগ সময় খেলার নিয়ন্ত্রণ ছিল মুক্তিযোদ্ধার দখলে।