২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি বিক্রির জন্য নন

বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, লিওনেল মেসিকে বিক্রি করার কোনো ইচ্ছা নেই তাদের। বরং আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তি করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গত বৃহস্পতিবার সান্দ্রো রোসেলের পদত্যাগের পর ক্লাব প্রধানের দায়িত্ব পাওয়া বার্তোমেউ স্পেনের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, “ক্লাব (মেসির সঙ্গে) বসে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা করবে।”“তাকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত করতে আমরা সাধ্যমতো সব কিছুই করবো।”বার্সেলোনার সঙ্গে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত।কয়েকদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন, মেসিকে পেতে মরিয়া ফ্রান্সের ক্লাব পিএসজি। তাকে পাওয়ার জন্য ২৫ কোটি ইউরো খরচ করতেও নাকি তারা রাজি। রেকর্ড ট্রান্সফার ফি’র চেয়ে যে অঙ্ক ১৫ কোটি ইউরো বেশি। মেসির বাবা অবশ্য এই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।চোটের কারণে গত বছর কয়েক মাস মাঠের বাইরে ছিলেন মেসি। প্রায় দুই মাস পর জানুয়ারির শুরুতে মাঠে ফিরলেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন না।গত মৌসুমে ৫০ ম্যাচে ৬০ গোল করলেও এ মৌসুমে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন তিনি। এর মধ্যে লা লিগায় করেছেন মাত্র আট গোল। লিগে তার সর্বশেষ গোল এসেছিল সেই সেপ্টেম্বরে।তবে ২৬ বছর বয়সী মেসির গোল-খরা নিয়ে চিন্তিত নন জেরার্দো মার্তিনো। বার্সার কোচ বলেন, “সে যে কোনো কিছুই করতে পারে। সে যদি মাঠে নেমে অন্য ক্ষেত্রে সফল হয়, তাহলে গোল করতে না পারলেও সমস্যা নেই।”১৮ গোল করলেও এ মৌসুমে ৩৬টি গোল করাতে সতীর্থদের সাহায্য করেছেন মেসি।