২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম রাউন্ডে চেলসি

এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি। চতুর্থ রাউন্ডে স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 01:04 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে চেলসির জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। দেয়ালের ওপর দিয়ে আসা শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ।রোববার ৫১ বছর পূর্ণ করলেন মরিনিয়ো। জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর পেতে পারতেন না চেলসির কোচ।অস্কার ও জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুর্লের দুটো প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে স্বাগতিকরা বড় ব্যবধানে জিততে পারতো।পঞ্চম রাউন্ডে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে চেলসিকে। তাদের খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। খেলা হবে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।