২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্র ও শনিবার কক্সবাজারে জাতীয় ঘুড়ি উৎসব

‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার উৎসব আনন্দ সবার’-- এই স্লোগান নিয়ে আগামী শুক্র ও শনিবার কক্সবাজারে হতে যাচ্ছে জাতীয় ঘুড়ি উৎসব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 09:47 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কক্সবাজারে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন।এবারের ঘুড়ি উৎসবে থাকবে বিশাল পকেট কাইট, ড্রাগন সিরিজ কাইট, ট্রেন কাইট, গোলাপসহ নানা রংয়ের আকর্ষণীয় বিদেশি ঘুড়ি। ফানুস ওড়ানো, আলোক ঘুড়ি ওড়ানো, লায়ন্স ডান্স, রোমাঞ্চকর জর্বিং বলসহ নানা আয়োজনও থাকবে। এছাড়া থাকবে ঘুড়ি কাটাকাটি ও শিশুদের জন্য উন্মুক্ত ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা।২২ লাখ টাকা বাজেটের এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে আয়োজকদের আশাবাদ।