হকি লিগে ঊষার বিশাল জয়
প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। রোববার তারা ৯-০ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের মামুনুর রহমান চয়ন তিনটি, আরশাদ হোসেন দুটি এবং ফজলে হোসেন রাব্বি, রাতুল আহমেদ, মঈনুল ইসলাম কৌশিক ও সারোয়ার হোসেন একটি করে গোল করেন।টানা চতুর্থ জয়ের জয়ে সুবাদে ১২ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছে ঊষা। সমান ম্যাচ থেকে সাধারণ বীমার সংগ্রহ ৩ পয়েন্ট।একই মাঠে অনুষ্ঠিত অন্য ম্যাচে সোনালী ব্যাংক ও আজাদ স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে। আজাদের পক্ষে আজিজুল ইসলাম ও সোনালী ব্যাংকের পক্ষে মাসুম গোল করেন।
