২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রানাদাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগায় এককভাবে শীর্ষে থাকার মধুর স্বাদ প্রায় ভুলতেই বসেছিল রিয়াল মাদ্রিদ। ২০১২ সালের মে মাসের পর আবার তা উপভোগ করছে স্পেনের সবচেয়ে সফল দল। শনিবার গ্রানাদাকে ২-০ গোলে হারিয়ে আপাতত লা লিগার শীর্ষে রিয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 01:39 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

গ্রানাদার জালে গোলের পর রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর উদযাপন। গ্রানাদার জালে গোলের পর রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর উদযাপন।

সান্তিয়াগো বার্নাবেউয়ে গ্রানাদার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে কিছুদিন আগে পাওয়া ফিফা ব্যালন ডি’অর ট্রফি দর্শকদের দেখান রোনালদো। সান্তিয়াগো বার্নাবেউয়ে গ্রানাদার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে কিছুদিন আগে পাওয়া ফিফা ব্যালন ডি’অর ট্রফি দর্শকদের দেখান রোনালদো।

আপাতত, কারণ রোববার বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদ জিততে পারলেই শীর্ষাসন থেকে পতন হবে লা লিগার ৩২ বারের চ্যাম্পিয়নদের। ২১ ম্যাচ থেকে রিয়ালের ৫৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সা ও আতলেতিকোর সংগ্রহ ৫১ পয়েন্ট করে।

ফিফা ব্যালন ডি’অর ট্রফি হাতে রোনালদো।

ফিফা ব্যালন ডি’অর ট্রফি হাতে রোনালদো।

ফিফা ব্যালন ডি’অর ট্রফি হাতে রোনালদো।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলা শুরু হওয়ার আগে ফিফা ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শন করেন রোনালদো। তবে তারপরই গোল মিসের মহড়ায় মেতে ওঠেন তিনি ও তার সতীর্থরা।

রোনালদো, করিম বেনজেমা ও স্যার্হিও রামোসের ব্যর্থতার জন্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। দুর্ভাগ্যও অবশ্য তাড়া করেছে তাদের। একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে আরেকটু হলেই আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মানুয়েল ইতুরা। গ্রানাদার সৌভাগ্য, বল ফিরে আসে ক্রস বারে লেগে।

বিরতির পর অবশ্য বেশিক্ষণ হতাশায় ভুগতে হয়নি রিয়ালের সমর্থকদের। ৫৬ মিনিটে লুকা মদ্রিচের বাড়িয়ে দেয়া বল থেকে জোরালো শটে স্বাগতিক দলকে এগিয়ে দেন রোনালদো। এবারের লিগে পর্তুগিজ তারকার এটা ২২ এবং মৌসুমে ৩২তম গোল।

৭৪ মিনিটে মার্সেলোর ক্রস থেকে রিয়ালের জয় নিশ্চিত করেন বেনজেমা।