২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্লিটজ’ দাবায় ফাহাদের সাফল্য

তরুণদের বিশ্ব দাবার পর বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টেও ‘ব্লিটজ’ বা দ্রুতগতির দাবায় সাফল্য পেয়েছে মোহাম্মদ ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শুক্রবার বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সাব-জুনিয়র বিভাগে সেরা হয়েছে ফাহাদ। এ টুর্নামেন্টের একটি ম্যাচে আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় ক্রীড়া পরিষদের কোচ আবু সুফিয়ান শাকিলকেও হারিয়েছে সে।

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠিত তরুণদের বিশ্ব দাবায় অনূর্ধ্ব-১০ বছরে বিভাগে ‘ব্লিটজ’প্রতিযোগিতায় ফাহাদ রূপা জিতেছিল।

আর মূল বিভাগে পঞ্চম হয়েছিল বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম বয়সে ফিদে মাস্টার হওয়া ফাহাদ।