২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের শেষ ষোলোতে আর্সেনাল

এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল। লুকাস পোডলস্কির জোড়া গোলে শুক্রবার রাতে তারা ৪-০ গোলে হারিয়েছে তৃতীয় সারির দল কনভেনট্রি সিটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 09:32 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃষ্টিভেজা রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের আধ ঘণ্টার মধ্যে দুই গোল করেন স্ট্রাইকার পোডলস্কি।

পোডলস্কির বদলি হিসেবে খেলতে নেমে ম্যাচের ৭৯ মিনিটে গোল পান অলিভিয়ে জিরুদ।

আরেক বদলি খেলোয়াড় সান্তি কারসোলার গোলে বড় জয় পায় এফএ কাপে দশবারের চ্যাম্পিয়নরা।