হকি লিগে জয় দিয়ে শুরু সাধারণ বীমার
প্রিমিয়ার হকি লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাধারণ বীমা। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ২-১ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে।
৬৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোনালী ব্যাংকের একমাত্র গোলদাতা মনসুর।
নিজেদের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক ৪-৪ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করেছিল।
