২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যারাথন’ লড়াইয়ে হেরে জোকোভিচের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে হেরে গেছেন গত তিনবারের চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

হেরে গিয়ে হতাশ গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ হেরে গিয়ে হতাশ গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ

জোকোভিচকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে উল্লসিত স্তানিলাস ভাভরিঙ্কা জোকোভিচকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে উল্লসিত স্তানিলাস ভাভরিঙ্কা

চার ঘণ্টা দীর্ঘ ‘ম্যারাথন’ লড়াইয়ের ফলাফল ২-৬, ৬-৪, ৬-২, ৩-৬, ৯-৭।পুরষ এককের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন অষ্টম বাছাই ভাভরিঙ্কা।খেলার পাশাপাশি ‘এইস’-এর লড়াইয়েও হার মেনেছেন জোকোভিচ। ভাভরিঙ্কার ১৭টির বিপরীতে সার্বিয়ান তারকার ‘এইস’-এর সংখ্যা ৭টি।তবে জোকোভিচের মাত্র একটি ‘ডাবল ফল্ট’-এর বিপরীতে ভাভরিঙ্কা করেছেন পাঁচবার। ‘আনফোর্সড এরর’ অবশ্য দু’জনের সমান – ৬০টি।বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চম শিরোপার সুযোগ নষ্ট করলেও প্রতিপক্ষের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন জোকোভিচ। খেলাশেষে তিনি বলেন, “সে তার সুযোগগুলো কাজে লাগিয়েছে। আজকের এই বিশাল জয় তারই প্রাপ্য। আমার কিছু বলার নেই। আমি নিজের সেরাটা দিয়েছি, সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু এবার তা কাজে আসেনি।”“সে তার দৃঢ় মানসিকতা দেখিয়ে প্রাপ্য জয় তুলে নিয়েছে। আমি শুধু একটা কথাই বলতে পারি -- অভিনন্দন।”জোকোভিচ ও ভাভরিঙ্কার ‘ম্যারাথন’ লড়াই অবশ্য নতুন নয়। গতবারের অস্ট্রেলিয়ান ওপেনেও দেখা হয়েছিল দু’জনের। চতুর্থ রাউন্ডের সেই ম্যাচে পাঁচ ঘণ্টা লড়াই করে ভাভরিঙ্কাকে হারিয়েছিলেন সে সময়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকোভিচ।গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের সেমি-ফাইনালে আরেকটি পাঁচ সেটের লড়াইয়েও ভাভরিঙ্কাকে হারিয়ে দেন তিনি।এবারের লড়াইও শেষ হলো পাঁচ সেটে। অবশেষে জোকাভিচকে হারাতে পেরে উচ্ছ্বসিত ২৮ বছর বয়সী ভাভরিঙ্কা। খেলা শেষে তিনি বলেন, “গত বছর যেভাবে খেলাটা শেষ করেছিলাম তা ছিল ভীষণ কষ্টদায়ক। এবার নতুন বছরে আমি ঘুরে দাঁড়িয়েছি। সে (জোকোভিচ) একজন অবিশ্বাস্য খেলোয়াড়, কখনোই হাল ছেড়ে দেয় না। আমি তাই ভীষণ, ভীষণ খুশি।”মঙ্গলবার পুরুষ এককের অন্য কোয়ার্টার-ফাইনালেও অঘটন ঘটেছে। হেরে গেছেন স্পেনের তৃতীয় বাছাই ডাভিদ ফেরার।তিন ঘণ্টা চার মিনিট লড়াই করে ফেরারকে ৬-১, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই তমাস বের্দিখ।অস্ট্রেলিয়ান ওপেনে বের্দিখেরও এটাই প্রথম সেমি-ফাইনালে উত্তরণ। গ্র্যান্ড স্লামে তার সেরা সাফল্য ২০১০ সালের উইম্বলডনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে রানার-আপ হওয়া।