হকি লিগে আবাহনীর বিশাল জয়
প্রিমিয়ার হকি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
একই মাঠে দিনের অন্য ম্যাচে ঊষা ক্রীড়া চক্র ৫-১ হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে।
দিনের প্রথম ম্যাচে আবাহনীর জয়ের নায়ক ছিলেন খোরশেদুর রহমান। হ্যাটট্রিকসহ পাঁচ গোল করে তিনি দলকে এই বড় জয় তুলে দেন। পাঁচটি গোলই তিনি করেন পেনাল্টি কর্নার থেকে।
এছাড়া পুষ্কার খিসা মিমো তিনটি, রুম্মান সরকার দুটি ও মুসা মিয়া একটি গোল করেন আবাহনীর জয়ে।
অন্য ম্যাচে ঊষার জয়ে অধিনায়ক মামুনুর রহমান চয়ন তিন গোল করেন। তিনি দুটি পেনাল্টি কর্নার থেকে এবং একটি গোল করেন ফিল্ড অ্যাটাক থেকে। বিজয়ী দলের পক্ষে অন্য দুটি গোল করেন মাইনুল ইসলাম কৌশিক ও কৃষ্ণ কুমার।
আজাদের পক্ষে মীর মাহবুব আলী একমাত্র গোলটি করেন।
