২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে নাদাল, মারে, ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মেয়েদের বিভাগে অঘটন ঘটলেও ছেলেদের এককে জয় পেয়েছেন শীর্ষ তারকারা। সোমবার কোয়ার্টার-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল, চতুর্থ বাছাই অ্যান্ডি মারে ও ষষ্ঠ বাছাই রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 06:07 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন ষষ্ঠ বাছাই রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন ষষ্ঠ বাছাই রজার ফেদেরার।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন ষষ্ঠ বাছাই রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন ষষ্ঠ বাছাই রজার ফেদেরার।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন চতুর্থ বাছাই অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতেছেন চতুর্থ বাছাই অ্যান্ডি মারে।

সোমবার চতুর্থ রাউন্ডে স্পেনের নাদাল ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে হারিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে। সরাসরি সেটে জিতলেও শেষ আটের টিকিট পেতে কিন্তু বেশ লড়তে হয়েছে নাদালকে। তিন ঘণ্টা ১৭ মিনিট দীর্ঘ ম্যাচের প্রথম ও তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে।

সহজ জয় পেয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন এই সুইস তারকা। এবার দিয়ে ৪১তম বারের মতো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন ফেদেরার। শেষ আটে ফেদেরারের মুখোমুখি গতবছরের উইম্বলডন জয়ী অ্যান্ডি মারে।

অ্যান্ডি মারে।

অ্যান্ডি মারে।

অ্যান্ডি মারে।

ফ্রান্সের স্তেফানে রবের্তকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন মারে। চতুর্থ রাউন্ডে রবের্তের বিপক্ষে প্রথম দুই সেট জিতে সহজ জয়ই আশা করছিলেন ব্রিটেনের তারকা মারে। কিন্তু তৃতীয় সেটে ঘুঁড়ে দাঁড়ান রবের্তে। শেষ পর্যন্ত অবশ্য ৬-১, ৬-২, ৬-৭, ৬-২ গেমে জয় নিশ্চিত করেন দুটি গ্র্যান্ড স্লাম জয়ী মারে।

গতবছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে মারের বিপক্ষে পাঁচ সেটের দুর্দান্ত লড়াইয়ে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় ফেদেরারের। এবার তাই সুইস তারকার সামনে এসেছে প্রতিশোধ নেয়ার সুযোগ।

সোমবার সকালে মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভার কাছে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হেরে যান তৃতীয় বাছাই রুশ তারকা শারাপোভা। আগের দিন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে বাদ পড়েন সেরেনা উইলিয়ামস।