২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

গোড়ালিতে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার স্প্যানিশ কিংস কাপে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম একাদশে ফিরলেও ২৫ মিনিটও খেলতে পারেননি তিনি। পড়ে গিয়ে গোড়ালি মচকে স্ট্রেচারে শুয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।শুক্রবার এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, “ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে, নেইমারের ডান গোড়ালি মচকে গেছে। চোট থেকে সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তাই লা লিগায় লেভান্তে, মালাগা ও ভ্যালেন্সিয়া এবং কিংস কাপে লেভান্তের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না নেইমার।”যদিও গেতাফের বিপক্ষে ম্যাচ শেষে বার্সার কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, নেইমারের চোট তেমন গুরুতর নয়।আগামী ১৮ ফেব্রুয়ারি লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। তার দুই দিন পরেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো দলের লড়াইয়ের প্রথম লেগ খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।