মেসির জোড়া গোলে শেষ আটে বার্সা
লিওনেল মেসির জোড়া গোলে গেতাফেকে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ২-০ গোলে জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে নেইমারের চোট।
দ্বিতীয় গোল করে লিওনেল মেসির উদযাপন। ছবি: রয়টার্স দ্বিতীয় গোল করে লিওনেল মেসির উদযাপন। ছবি: রয়টার্স
গোড়ালি মচকে মাঠের বাইরে চলে যাচ্ছেন নেইমার গোড়ালি মচকে মাঠের বাইরে চলে যাচ্ছেন নেইমার
মেসি ও নেইমার প্রথম একাদশে ফিরলেও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ২৫ মিনিটও মাঠে থাকতে পারেননি। পড়ে গিয়ে গোড়ালি মচকে স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে।বার্সার কোচ জেরার্দো মার্তিনো অবশ্য জানিয়েছেন, চোটটা তেমন গুরুতর নয়। খেলা শেষে তিনি বলেন, “যতটা মনে হয়েছিল নেইমারের চোট ততটা গুরুতর নয়। সে শিগগিরি খেলতে পারবে।”নেইমারকে হারালেও শেষ ষোল দলের লড়াইয়ের ফিরতি লেগে (ঘরের মাঠ ক্যাম্প নউ-এ প্রথম লেগ ৪-০ গোলে জিতেছিল বার্সা) মেসির ছন্দে ফেরা মার্তিনোর দলকে অনুপ্রাণিত করবেই। গত নভেম্বরে পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটে পড়ার পর এই ম্যাচেই প্রথমবারের মতো শুরু থেকে খেললেন আর্জেন্টাইন তারকা।গেতাফের মাঠে বিরতির মিনিট দুয়েক আগে বার্সাকে এগিয়ে দেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।৬৩ মিনিটে দ্বিতীয় গোলটা ছিল দুর্দান্ত। ‘ট্রেডমার্ক’ প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করা দৌড়ে একাধিক ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধা এড়িয়ে বল জালে জড়িয়ে দেন মেসি।
