২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন দুই মার্কিন ফুটবল কোচ

বাংলাদেশের বয়সভিত্তিক দুটি ফুটবল দলকে স্বল্প সময়ের জন্য প্রশিক্ষণ দিতে আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দুই সাবেক ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তারা হলেন টনি সানে ও লিন্ডা হ্যামিলটন। টনি সানে পুরুষ এবং লিন্ডা হ্যামিলটন মহিলা জাতীয় দলের হয়ে খেলেছেন।ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের ক্লাব এলএ গ্যালাক্সিতে ২০০৯ সালে খেলা সানে ছেলেদের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২১ দলকে প্রশিক্ষণ দেবেন। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি বাফুফে ভবন সংলগ্ন সিনথেটিক টার্ফে এই প্রশিক্ষণ দেয়া হবে।আর লিন্ডা হ্যামিলটন মেয়েদের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২১ দলকে প্রশিক্ষণ দেবেন। প্রতিটি দলে ২৫ জন করে ফুটবলার থাকবে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “তিন দিনের প্রশিক্ষণ শেষে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে ৭ ফেব্রুয়ারি দুটি প্রদর্শনী ম্যাচ হবে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এবং বাফুফে কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”