২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপে ম্যান সিটির জয়

আলভারো নেগ্রেদো ও এদিন জেকোর জোড়া গোলে এফএ কাপের তৃতীয় রাউন্ডে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 12:29 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার রাতে দ্বিতীয় সারির দল ব্ল্যাকবার্ন রোভার্সকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে উঠে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট এফএ কাপের নিয়মানুযায়ী, নক-আউট পর্বের কোনো ম্যাচ ড্র হলে তা আবার হয়। নিজেদের মাঠে আর হতাশায় পুড়তে হয়নি প্রতিযোগিতার ২০১০-১১ মৌসুমের চ্যাম্পিয়নদের।

প্রথমার্ধের নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ইনজুরি সময়ে নেগ্রোদোর গোলে স্বস্তি ফিরে স্বাগতিক শিবিরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের এই স্ট্রাইকার। এর পর এদিন জেকোর জোড়া গোলের মাঝে গোল পান চোট কাটিয়ে ফিরে আসা স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো।

ব্ল্যাকবার্নের সঙ্গে ম্যান সিটির ড্র