জোকোভিচ, সেরেনার শুভসূচনা
অঘটন দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হলেও প্রত্যাশিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডের লড়াইয়ে সহজেই জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এই দুই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।
অঘটনে শুরু অস্ট্রেলিয়ান ওপেন
বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামের হ্যাটট্রিক শিরোপাজয়ী সার্বিযার জোকোভিচ ৬-৩, ৭-৬, ৬-১ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার লুকাস লাক্কোকে। আর মেয়েদের এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের অ্যাশলে বার্টিকে।
সোমবার প্রতিযোগিতার প্রথম দিনের শুরুতে
অঘটনের শিকার হয়ে
ছিটকে পড়েন মেয়েদের ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভা, সপ্তম বাছাই সারা এরানি ও সেরেনা উইলিয়ামসের বড় বোন সাবেক এক নম্বর তারকা ভেনাস উইলিয়ামস।
পুরুষ এককের অন্যান্য ম্যাচে জিতেছেন তৃতীয় বাছাই স্পেনের ডাভিদ ফেরার, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ ও অষ্টম বাছাই সুইজারল্যান্ডের স্তানিলাস ভাভরিঙ্কা।
মেয়েদের এককে জিতেছেন চতুর্থ বাছাই চীনের লি না ও নবম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।
