২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সম্মাননা পেলেন কপিল দেব

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

আর ২০১২-১৩ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে দারুণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক এই অলরাউন্ডারকে কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

২১তম ক্রিকেটার হিসেবে বিশেষ এই সম্মান পেলেন ১৯৮৩ সালে ভারতকে বিশ্বজয়ের উপলক্ষ এনে দেয়া কপিল দেব। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান করাসহ ৪০০ উইকেট নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে তার মোট অর্জন পাঁচ হাজার ২৪৮ রান এবং ৪৩৪ উইকেট। আর ২২৫ ওয়াডেতে তার রান তিন হাজার ৭৮৩ এবং উইকেট ২৫৩টি।

২০১২-১৩ মৌসুমে আট টেস্টে ৪৩ উইকেট নেয়ার পাশাপাশি দুটি অর্ধশতকসহ ২৬৩ রান করেন বর্তমানে টেস্টের সেরা এই অলরাউন্ডার অশ্বিন। চারবার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

তাছাড়া এ সময় ১৮ ওয়ানডেতে ২৪ উইকেট এবং চার টি-টোয়েন্টিতে তিনটি উইকেট পান অশ্বিন।