২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষায় আসছে চার ভারতীয় খেলোয়াড়

ভারত থেকে চার জন হকি খেলোয়াড়কে নিয়ে আসতে যাচ্ছে ঊষা ক্রীড়াচক্র। আগামী মঙ্গলবার তাদের ঢাকায় আসার কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 06:53 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

তারা হলেন অজিতেশ রায়, রোশান মিনজ্, দিবাকর রাম এবং সুখজিৎ সিং। এদের মধ্যে সুখজিৎ গোলরক্ষক, অজিতেশ ও রোশান ফরোয়ার্ড এবং দিবাকর ডিফেন্ডার। সুখজিৎ ছাড়া বাকি তিন জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে।ঊষার ব্যবস্থাপক রফিকুল ইসলাম কামাল বলেন, “ক্লাব কাপ হকির সেমিফাইনালে এই চার জনকে খেলানোর ইচ্ছা ছিল আমাদের। কিন্তু কিছু জটিলতার কারণে একটু দেরিতে আসছে তারা। দল ফাইনালে উঠলে তাদের খেলানোর পরিকল্পনা আছে আমাদের।”ঊষার অবশ্য পাকিস্তান থেকে কোচ ও খেলোয়াড় নিয়ে আসার পরিকল্পনা ছিল। পাকিস্তানের কোচ রানা জহিরের সঙ্গে কথা-বার্তাও অনেক দূর এগিয়ে ছিল পুরনো ঢাকার ক্লাবটির। তবে এই পরিকল্পনা বাদ দিয়ে মামুনুর রশীদকে কোচের দায়িত্ব দেয় তারা।আগামী বুধবার ক্লাব কাপ হকির ফাইনাল হবে।