২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেগ্রেদোর হ্যাটট্রিকে লিগ কাপের ফাইনালের পথে সিটি

আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিকে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 12:28 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ৬-০ গোলে জিতে সিটি।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।

বসনিয়ার স্ট্রাইকার  এদিন জেকো করেন জোড়া গোল; অপর গোলটি আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়া ইয়া তোরের।

গত রোববার এফএ কাপে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৫-০ গোলে হেরে বিদায় নেয়ার পর আবারও বড় ব্যবধানে হারলো ওয়েস্ট হ্যাম।

২১ জানুয়ারি হবে দ্বিতীয় লেগ, যা নিয়ে নির্ভার থাকতেই পারে ম্যান সিটি। ওই ম্যাচে বড় ধরনের কোনো অঘটন না হলে আগামী ২ মার্চের ফাইনালে সিটির প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড বা সান্ডারল্যান্ড।

মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে ইপিএলের শিরোপাধারীরা। ওল্ড ট্রাফোর্ডে আগামী ২২ জানুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

ম্যান ইউর টানা তৃতীয় হার