২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর টানা তৃতীয় হার

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও এফএ কাপের পর এবার লিগ কাপেও হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হারে ইপিএলের শিরোপাধারীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 11:50 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

পেনাল্টি থেকে সান্ডারল্যান্ডের বরিনির গোল। ছবি: রয়টার্স পেনাল্টি থেকে সান্ডারল্যান্ডের বরিনির গোল। ছবি: রয়টার্স

সান্ডারল্যান্ডের কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচের হতাশা। ছবি: রয়টার্স সান্ডারল্যান্ডের কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচের হতাশা। ছবি: রয়টার্স

গোলের সুযোগ হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগসের হতাশা। ছবি: রয়টার্স গোলের সুযোগ হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগসের হতাশা। ছবি: রয়টার্স

এফএ কাপ থেকে ম্যান ইউর বিদায়

হার দিয়ে বছর শুরু ম্যান ইউর

২০০১ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।

সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে দ্বিতীয়ার্ধে 'বিতর্কিত' পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সান্দারল্যান্ডের ফাবিও বরিনি।

প্রথমার্থে শেষ দিকে রায়ান গিগসের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া ম্যান ইউকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরিয়েছিলেন নেমানিয়া ভিদিচ।

হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচের হতাশা।

হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচের হতাশা।

হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচের হতাশা।

গোলের সুযোগ হারিয়ে গিগসের মাথায় হাত।

গোলের সুযোগ হারিয়ে গিগসের মাথায় হাত।

গোলের সুযোগ হারিয়ে গিগসের মাথায় হাত।

২০০০ সালের পর এই প্রথম ম্যানচেস্টারকে হারালো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা সান্ডারল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে আগামী ২২ জানুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

গত রোববার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেয়।

এর আগে নতুন বছরের প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই একই ব্যবধানে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি।