এলচের বিপক্ষে খেলছেন না মেসি
চোট থেকে ফিরে আসার পর অনুশীলন ম্যাচে হ্যাটট্রিক করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে তাকে এখনই মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ জেরার্দো মার্তিনো। লা লিগায় রোববার রাতে এলচের বিপক্ষে ম্যাচে তাই হতাশ হতে হচ্ছে মেসি ভক্তদের।
বার্সেলোনায় ফেরার পর ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনায় ফেরার পর ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন লিওনেল মেসি।
সংবাদ সম্মেরনে জেরার্দো মার্তিনো। সংবাদ সম্মেরনে জেরার্দো মার্তিনো।
মেসির হ্যাটট্রিক
বার্সায় প্রত্যাবর্তন মেসির
বার্সেলোনায় ফিরছেন মেসি
আর্জেন্টিনা থেকে চোটমুক্ত হয়ে ফিরে এসে বার্সেলোনায় এরই মধ্যে তিনটি অনুশীলন সেশনে যোগ দিয়েছেন মেসি। শুক্রবার এক অনুশীলন ম্যাচে হ্যাটট্রিকও করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার ছন্দে ফেরা নিয়ে তাই সবচেয়ে খুশি কোচ জেরার্দো মার্তিনো।
"সে (মেসি) এখন শারীরিকভাবে শক্তিশালী। আগের মতোই 'খুনে' ভঙ্গিও দেখিয়েছে সে। সে যদি এভাবে এগুতে থাকে এবং আত্মবিশ্বাস ধরে রাখে তবে এমন ফুটবলার হিসেবে সে ফিরে আসবে, যা সবাই মনে রাখবে।"
সংবাদ সম্মেরনে জেরার্দো মার্তিনো।
তবে মেসিকে শিগগিরই দলে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না মার্তিনো।
"এখন যে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছে। সে পুরোপুরি প্রস্তুত হলেই তাকে দলে নেয়া হবে।"
একাধিক চোটের কারণে গত বছরের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। গত ১০ নভেম্বর স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলার সময় উরুতে চোট পান তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি এ মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করা এই তারকা ফরোয়ার্ডের।
১১ জানুয়ারি লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। এর আগে অবশ্য ৮ জানুয়ারি গেতাফের বিপক্ষে কিংস কাপের ম্যাচ আছে।
