২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকল্যান্ডে ভেনাসকে হারিয়ে শিরোপা ইভানোভিচের

দুই বছরের বেশি সময় পর ডব্লিউটিএ ট্যুরের শিরোপা জিতলেন সার্বিয়ার আনা ইভানোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 12:11 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার অকল্যান্ড ক্লাসিকে সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস উইলিয়ামসকে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে হারান ইভানোভিচ।

সার্বিয়ার ২৬ বছর বয়সী এই তারকা ২০১১ সালের শেষের দিকে বালিতে ডব্লিউটিএ ট্যুরের শেষ শিরোপাটি জিতেছিলেন।

এই জয় সাবেক ফরাসি ওপেন জয়ী ইভানোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আত্মবিশ্বাস যোগাবে। মেলবোর্নে বছরের প্রথম এই গ্র্যান্ডস্লাম শুরু হবে আগামী ১৩ জানুয়ারি।